ঢাকা ০৬:৫২ এএম, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী এক দশক পর বিটিভির পর্দায় যাদু দেখাতে আসছেন সাংবাদিক সোহাগ খান ঢাকায় শুরু হচ্ছে নারী বিশ্বকাপ কাবাডি’র ২য় আসর নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের বিরুদ্ধে একাট্টা বিএনপি’র মনোনয়ন বঞ্চিতরা

এক দশক পর বিটিভির পর্দায় যাদু দেখাতে আসছেন সাংবাদিক সোহাগ খান

রাসেদুল ইসলাম রাসেল
  • প্রকাশকাল ০৯:৪৯:০৫ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ১৪৮ পাঠক

দীর্ঘ এক দশক পর আবারো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যাদুর মঞ্চে ফিরলেন একসময়ের জনপ্রিয় তরুণ জাদুশিল্পী—বর্তমানে সাংবাদিক সোহাগ খান। ‘তারুণ্যের যাদু’ অনুষ্ঠানের বিশেষ পর্বে অংশ নিয়ে তিনি দর্শকদের সামনে পরিবেশন করবেন নতুন চমকপ্রদ যাদু। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ১৬ নভেম্বর, রোববার বিকেল ৫টা ৩৫ মিনিটে।

স্টেজে সোহাগ খানের সহকারী হিসেবে থাকবেন সুবর্ণা হাওলাদার। গ্রন্থনা ও উপস্থাপনায় থাকবেন দেশীয় জাদুশিল্পকে টেলিভিশনে নতুন মাত্রায় পরিচিত করে তোলা নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ। প্রযোজনা করেছেন সরজ কুমার রাহুত।

অনুষ্ঠানের সূচনা সংগীত পরিবেশন করবেন এসএম লুৎফর ও সেজুতি। এ পর্বে সোহাগ খানের পাশাপাশি আরও থাকছেন দেশের তরুণ ও প্রতিভাবান জাদুশিল্পীদের চোখ ধাঁধানো পরিবেশনা—সেলিম রেজা, আউয়াল ইসলাম অনিক, হক সাহেব রানা, মোহাম্মদ আলী শামস এবং অমি ইসলাম।

নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে সোহাগ খান বলেন, সাংবাদিকতার ব্যস্ততায় দীর্ঘদিন যাদুর মঞ্চ থেকে দূরে ছিলেন তিনি। বিটিভিতে সর্বশেষ তিনি ২০১৫ সালে ‘চোখের পলকে’ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন। “আবারো ‘তারুণ্যের যাদু’–এর মধ্য দিয়ে বিটিভিতে জাদু পরিবেশন করতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা ৩৫ মিনিটে বিটিভির পর্দায় অনুষ্ঠানটি দেখতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন সোহাগ খান।

সংবাদটিশেয়ার করুন

এক দশক পর বিটিভির পর্দায় যাদু দেখাতে আসছেন সাংবাদিক সোহাগ খান

প্রকাশকাল ০৯:৪৯:০৫ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫