ঢাকা ০২:০২ এএম, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গাড়ির চাপ থাকলেও যানজট নেই ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন রায়হান কবির

ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ১০:৪৫:১৩ পিএম, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৩০৭ পাঠক

ছবিতে (বাম দিক থেকে) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও মো. রায়হান কবির

নারায়ণগঞ্জে নতুন ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হলেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবির। এদিকে, বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৪ সালের শুরুতে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে চট্টগ্রামে পাঠানো হলো।

নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবির পূর্বে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদটিশেয়ার করুন

নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন রায়হান কবির

প্রকাশকাল ১০:৪৫:১৩ পিএম, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫