ঢাকা ০২:০৩ এএম, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গাড়ির চাপ থাকলেও যানজট নেই ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশকাল ০১:০৬:০৪ পিএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২১৭ পাঠক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কুতুবপুর ইউনিয়নে তৃতীয় দিনের মতো গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কুতুবপুর ইউনিয়নে তৃতীয় দিনের মতো গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহী মহল্লা, নিশ্চিন্তপুর, মুসলিমপাড়া, পূর্ব শাহী মহল্লা ও পাগলা পূর্বপাড়া (অর্ধাংশ) এলাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাড়ি বাড়ি গিয়ে এ গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের নারী-পুরুষরা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে গণস্বাক্ষর প্রদান করেন। এই সময় তারা বলেন, ‘‘আমরা দীর্ঘদিন নিয়মিত কর প্রদান করছি, তবুও কুতুবপুরের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের কোনো সুবিধা পাইনি। তাই আমাদের একমত ও ঐক্যমত প্রমাণের মাধ্যমে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি।”

গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন শাহীমহল্লা কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ বাবুল আহমেদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবরস্থান কমিটির উপদেষ্টা ও পাগলা বাজার সমিতির সভাপতি মোঃ মাজহারুল আলম মিথুন, সদস্য সচিব এস.এম. কাদির, মোঃ আনিসুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নাসির উদ্দিন প্রধান, মোঃ হায়দার আলী, মোঃ ইব্রাহিম গাজী, এম এ জাহের মোল্লা, আদালত ভূইয়া, প্রগতি সভাপতি আমির হোসেন লিটন, মোঃ হুমায়ন কবির, মোঃ সুজন, ইসহাক খাঁন, মোঃ মহসিন দেওয়ান, মোঃ বাবু, মোঃ আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, আশিকুল্লাহ রাশেদ, মোঃ বিল্লাল হোসেন।

সংবাদটিশেয়ার করুন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

প্রকাশকাল ০১:০৬:০৪ পিএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫