ঢাকা ০৬:৫৪ এএম, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী এক দশক পর বিটিভির পর্দায় যাদু দেখাতে আসছেন সাংবাদিক সোহাগ খান ঢাকায় শুরু হচ্ছে নারী বিশ্বকাপ কাবাডি’র ২য় আসর নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের বিরুদ্ধে একাট্টা বিএনপি’র মনোনয়ন বঞ্চিতরা

নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশকাল ০৭:০৯:২২ পিএম, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৭২ পাঠক

নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এর প্রার্থীতা বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলীয় নেতা কর্মীরা।

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপি এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগি সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী।

এসময় বিক্ষুব্ধ নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে বিদ্রুপ করেছেন।

পরে মান্নানের সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।

মান্নানের এই বিতর্কিত মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন সহ সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সবাই চাচ্ছেন দলের জন্য ক্ষতিকারক এই ব্যক্তির প্রার্থীতা বাতিল করে মনোনয়ন প্রত্যাশি অন্যান্য নেতৃবৃন্দের মধ্য থেকে সুশিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে যেন মনোনয়ন দেয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদল সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতারা। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিতর্কিত প্রার্থী মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে শ্লোগান দিয়ে মহাসড়কে মিছিল করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নাম ঘোষণা করা হয়েছে।

গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

সংবাদটিশেয়ার করুন

নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন

প্রকাশকাল ০৭:০৯:২২ পিএম, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫