ঢাকা ০৬:৫০ এএম, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী এক দশক পর বিটিভির পর্দায় যাদু দেখাতে আসছেন সাংবাদিক সোহাগ খান ঢাকায় শুরু হচ্ছে নারী বিশ্বকাপ কাবাডি’র ২য় আসর নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের বিরুদ্ধে একাট্টা বিএনপি’র মনোনয়ন বঞ্চিতরা

নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের বিরুদ্ধে একাট্টা বিএনপি’র মনোনয়ন বঞ্চিতরা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশকাল ০৬:১৮:০৬ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৬৪ পাঠক

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত কয়েকজন এক মঞ্চে বসে সংবাদ সম্মেলন করলেন। তাদের দাবী, ‘‘পূর্নবিবেচনা করে তাদের পক্ষ থেকে কাউকে যেন মনোনয়ন দেয়া হয়।”

এতে বিএনপির তৃণমুলকে মূল্যায়ন করা হবে বলেও মত দেন তারা। নেতারা শেষ পর্যন্ত দলীয় উচ্চপর্যায়ের প্রতি আহ্বান জানান, নারায়ণগঞ্জ-৫ আসনে এমন কাউকে মনোনয়ন দেওয়া হোক, যিনি দীর্ঘদিন দলের সঙ্গে ছিলেন এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের বিবি সড়কে নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনয়ন দাবী করা কয়েকজন প্রার্থী বিএনপির সিনিয়র নেতারা এ দাবী করেন। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি ব্যবসায়ী ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদকে মনোনয়ন দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম,  মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাওসার আশা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, হোসিয়ারি সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামান বদু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ডা. মজিবুর রহমান সহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আগামী সংসদ নির্বাচন হয়ে ফ্যাসিষ্ট সরকারের সময়ের নির্যাতনের বিচারের নির্বাচন। মনোনয়নে আমাদের ত্যাগী নেতাদের সঠিকভাবে মূল্যায়ন করা না হয় তবে রানীতি অত্যান্ত কঠিন হয়ে যাবে। পরীক্ষিত নেতারা যথাযথ স্থানে না দিলে, তাদের মধ্যে অনাগ্রহের সৃষ্টি হবে আগামী দিনে রানীতিতে শূন্যতার সৃষ্টি হবে।

সভায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা ১৬ বছর রাজপথে আন্দোলন করে মামলার চাপ, হামলা, গ্রেফতারসহ নানা ঝুঁকি নিয়ে দলের পক্ষে লড়াই করেছেন। কিন্তু যে ব্যক্তিকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে, তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন না। বরং বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্যদের ঘনিষ্ঠ ছিলেন, সুবিধাও নিয়েছেন, এমনকি তাদের নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছেন। তার ভাষায়, এমন একজনকে হঠাৎ করে দলের প্রার্থী হিসেবে পাওয়া তাদের জন্য হতাশাজনক।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, দল প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দিয়েছে তার বিষয়ে আমাদের বলার কিছু নেই, কারণ এটা নারায়ণগঞ্জ তথা দেশবাসী সবাই জানে। তিনি বলেন, বাবার কাছে ছেলের যেমন আবদার, বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কাছে দাবী থাকতে পারে, তেমনি ভাবে আমাদের রাজনৈতিক অভিভাবক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোড় হাত কওে বলব নারায়ণগঞ্জ বিএনপিকে বাঁচার, পাঁচ আসনকে বাঁচাতে হলে রিভিউ’র মাধ্যমে আমাদের ত্যাগীদের কাউকে মনোনয়ন দেন, আমরা আপনাকে একটি ভাল ফলাফল এমন কি সুনিশ্চিত বিজয় উপহার দিব।

মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, দলের দীর্ঘদিনের কর্মীদের বাইরে গিয়ে কাউকে প্রার্থী করা হলে তা সংগঠনের ভেতরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তিনি স্পষ্ট করে জানান, দলের প্রকৃত কর্মীদের মধ্য থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা সবাই মিলেই তাকে বিজয়ের পথে এগিয়ে নেবো।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাওসার আশা বলেন, যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করেছি, এক সাথে জেল খেটেছি দলের স্বার্থেই আমাদের মাঝে দলের ত্যাগীদের কাউকে মনোনয়ন দেয়া হয়ে তাহলে তৃনমুলকে ঐক্যবন্ধ করা এবং ভোটের আনন্দ হবে। তিনি বলেন, উপস্তিত কারো মনোনয়ন দিয়ে আমরা সহযোদ্ধা হিসেবে এক সাথে হয়ে কাজ করব।

সংবাদটিশেয়ার করুন

নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের বিরুদ্ধে একাট্টা বিএনপি’র মনোনয়ন বঞ্চিতরা

প্রকাশকাল ০৬:১৮:০৬ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫