ঢাকা ০২:০২ এএম, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গাড়ির চাপ থাকলেও যানজট নেই ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের হামলা – গুলি

ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ০২:২১:২৩ পিএম, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ২০৪ পাঠক

নাসিম শাহ

পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। পাকিস্তানের শহর লোয়ার দিরে তাঁর পারিবারিক বাসায় দুর্বৃত্তরা হামলার সময় বাড়ির গেটে গুলি চালায়। এতে কেউ হতাহত হননি।

ইএসপিএনক্রিকইনফোর খবর, এ ঘটনার পরও রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের সঙ্গেই থাকছেন নাসিম।

গত সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। গুলি চালানোর পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার সময় নাসিম শাহর বাড়িতে কারা ছিলেন, তা জানা যায়নি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর, হামলার পর নাসিম শাহর বাবা স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেন। সেই পুলিশ কর্মকর্তা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোর খবর, এ ঘটনার কারণে সিরিজ নিয়ে নাসিম শাহর পরিকল্পনা বা সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না। তিনি দলের সঙ্গেই থাকছেন এবং দলের প্রয়োজন অনুযায়ী নিজ দায়িত্ব পালন করবেন।

আজ বিকেল তিনটায় রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান–শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর মাসের শেষ দিকে জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ, সেই দলেও আছেন নাসিম শাহ।

সংবাদটিশেয়ার করুন

পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের হামলা – গুলি

প্রকাশকাল ০২:২১:২৩ পিএম, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫