শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ
- প্রকাশকাল ০৬:৩৮:২৯ পিএম, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৮৯ পাঠক
শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামীলীগের কমপ্লিট শাটডাউন ও নাশকতার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামীলীগের কমপ্লিট শাটডাউন ও নাশকতার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।
সোমবার সকালে শহরের চাষাড়া,মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের চাষাড়ায় মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর নেতৃত্বে জড়ো হয়ে মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবদুল জব্বার।
মিশনপাড়া মোড়ে থেকে বিক্ষোভ সমাবেশ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করে শহরের নবাব সলিমুল্লাহ সড়ক পদক্ষিন করে নবাব সিরাজউদৌলা রোড হয়ে মিশনপাড়া গোলচত্বরে এসে শেষ হয়।











