ঢাকা ০২:০৫ এএম, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গাড়ির চাপ থাকলেও যানজট নেই ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

সোনারগাঁ গঙ্গাবাসী ও রাম চন্দ্র পোদ্দার (জি.আর) ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন

রাসেদুল ইসলাম রাসেল
  • প্রকাশকাল ১১:৪৯:৪৬ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৪০৯ পাঠক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর উদযাপন উপলক্ষে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হলো।

গত শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) শিক্ষা প্রতিষ্ঠানটির ১২৫ বছর পূর্তি উপলক্ষে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উৎসবে মিলিত হয়ে আনন্দ উল্লাস ও স্মৃতির পাতায় দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত সময় পার করেন। দিনব্যাপী ১২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠান ছিল নানা আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর মহা পরিচালক ও সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

এ অনুষ্ঠানের আয়োজন করছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন প্রাক্তন শিক্ষার্থী মো. মোশারফ হোসেন।

নানান আয়োজনে উৎসব মূখর এই অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যায় গান গেয়ে স্টেজ মাতিয়েছেন, জনপ্রিয় সংগীত শিল্পী কনকচাঁপা ও ক্লোজআপ ওয়ান তারকা সালমা। এছাড়াও ছিল স্থানীয় অন্যান্য শিল্পীদের পরিবেশনা।

সংবাদটিশেয়ার করুন

সোনারগাঁ গঙ্গাবাসী ও রাম চন্দ্র পোদ্দার (জি.আর) ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন

প্রকাশকাল ১১:৪৯:৪৬ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫