ঢাকা ০২:০৬ এএম, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গাড়ির চাপ থাকলেও যানজট নেই ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

৪৫৬ রান দূরে থেকে অলআউট হলো জিম্বাবুয়ে

ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ০৮:৩১:৩৪ এএম, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ২০৬ পাঠক

৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুলডার। ব্রায়ান লারার রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও ভাঙেননি। শুধুমাত্র দলীয় সাফল্যের তাড়নায়।

কিন্তু জিম্বাবুয়ের কাছ থেকে যে প্রতিরোধের প্রত্যাশা করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেমনটা মোটেও হয়নি। বরং, প্রোটিয়া বোলারদের তোপের মুখে মাত্র ১৭০ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসেই ৪৫৬ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকান ডানহাতি অফব্রেক বোলার প্রেনেলান সাবরায়েন অভিষেকেই বাজিমাত করলেন। ৩২ বছর বয়সী এই স্পিনার নিলেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন কোডি ইউসুফ, উইয়ান মুলডার। ১টি করে উইকেট নেন করবিন বোস ও সেনুরান মুথুসামি।

জিম্বাবুয়ের ব্যাটার শন উইলিয়ামসই কেবল প্রতিরোধ গড়েছিলেন। ৫৫ বলে তিনি খেলেন ৮৩ রানের ইনিংস। এছাড়া ২৫ রান করেন ওয়েসলি মাধভিরে। ১৭ রান করেন ক্রেইগ আরভিন। ১২ রান করেন তাফাদজাওয়া সিগা।

৪৩০ রানে এগিয়ে থেকে জিম্বাবুয়েকে ফলোঅন করায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের রান ১ উইকেট হারিয়ে ৫১। ৩৪ রানে ব্যাট করছেন টি. কাইতানো। ৬ রান করেন নিক ওয়েলেক। এখনও ৪০৫ রান পিছিয়ে জিম্বাবুয়ে।

সংবাদটিশেয়ার করুন

৪৫৬ রান দূরে থেকে অলআউট হলো জিম্বাবুয়ে

প্রকাশকাল ০৮:৩১:৩৪ এএম, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫