ঢাকা ০৬:৩১ পিএম, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গাড়ির চাপ থাকলেও যানজট নেই ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

জামিন পেলেন সাবেক নাসিক মেয়র ডা.সেলিনা হায়ৎ আইভী

নিজস্ব প্রতিবেদক | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ০৫:২৭:২২ পিএম, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৩৮১ পাঠক

ডাক্তার সেলিনা হায়াত আইভি

ছয় মাস কারাভোগের পর পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’র জামিন দিয়েছে উচ্চ আদালত। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

‎রোববার এ আদেশ দেন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
‎গত ৮ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করতে গেলে এলাকাবাসী পুলিশকে ঘেরাও করে রাখে। ৬ ঘন্টা পর ৯ মে ভোরে পুলিশের কাছে তিনি ধরা দেন। সে সময় একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে এক এক করে পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটিশেয়ার করুন

জামিন পেলেন সাবেক নাসিক মেয়র ডা.সেলিনা হায়ৎ আইভী

প্রকাশকাল ০৫:২৭:২২ পিএম, রবিবার, ৯ নভেম্বর ২০২৫