ঢাকা ০৮:০১ এএম, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী এক দশক পর বিটিভির পর্দায় যাদু দেখাতে আসছেন সাংবাদিক সোহাগ খান

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ১০:১৮:৫১ পিএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১২৮ পাঠক

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শাহজাহান রোলিং মিলের সামনে এ ঘটনা ঘটে বলে জানান রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান।

পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ কর্মকর্তা মিজানুর বলেন, দুপুর পৌনে ২টার দিকে হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

মৃতদেহটি কমলাপুর রেলওয়ে পুলিশের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই মিজানুর রহমান।

সূত্র : বিডি নিউজ

সংবাদটিশেয়ার করুন

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রকাশকাল ১০:১৮:৫১ পিএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫