শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর
- প্রকাশকাল ০১:৩৩:৩২ পিএম, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭ পাঠক
আগে মৃত্যুদণ্ডের রায় হয়েছিলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবার পেলেন ১০ বছরের কারাদণ্ড। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এই মামলায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার তিন সন্তান যথাক্রমে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। েএর মধ্যে টিউলিপকে চার বছর এবং ববি ও রুপন্তীকে সাত বছর করে কাাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। একই রায়ে মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।












