ঢাকা ০৮:৩৬ এএম, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী এক দশক পর বিটিভির পর্দায় যাদু দেখাতে আসছেন সাংবাদিক সোহাগ খান

ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশকাল ১১:০৩:৫৫ পিএম, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫ পাঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সময় একটি ভোটকেন্দ্রে দেখা ব্যালট বাক্স। ছবি : গেটি ইমেজেস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে ফলাফল কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আবেদন আমলে নিয়ে আদালত ঐ ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিটসহ সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। এরপর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে তাৎক্ষণিক ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. আব্দুল মান্নান তাঁর আসনের ফলাফল প্রকাশ স্থগিত রাখতে নির্বাচন কমিশনে দাবি জানান। পরবর্তীতে সারাদেশে ৩০ টি আসনে ফলাফল স্থগিত রাখতে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি জানালেও নির্বাচন কমিশন ফলাফল স্থগিত না করে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দু’টি আসনের ফলাফলের গেজেট জারি করা হয়নি।

সংবাদটিশেয়ার করুন

ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ

প্রকাশকাল ১১:০৩:৫৫ পিএম, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬