নাশকতার পরিকল্পনা : রুপগঞ্জ থেকে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার
- প্রকাশকাল ১০:৪১:৫৬ এএম, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২৭৬ পাঠক
নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের একটি আবাসন প্রকল্প থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে রূপগঞ্জ পুলিশ। ১৩ নভেম্বর বৃহস্পতিবার লকডাউনের নামে নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের হোম টাউন নামে একটি আবাসন প্রকল্পের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ভোলাব ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আমির হোসেন মোল্লা (৪৫), সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার মোল্লা (৩৮), তারাব পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ (২৩) ও শ্রমিক লীগ নেতা সিরাজ মিয়া (৫৬)।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। বৈঠকে আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের পরিকল্পনার পেছনে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র : দৈনিক যুগান্তর।















