ঢাকা ০৮:২৪ পিএম, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গাড়ির চাপ থাকলেও যানজট নেই ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

আড়াইহাজারের কালি বাড়ি মসজিদ থেকে লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ১০:৫১:৫৩ পিএম, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২৬৭ পাঠক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালি বাড়ি জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে এক অজ্ঞাতপরিচয় পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মসজিদে নামাজ পড়তে এসে তারা দ্বিতীয় তলায় একটি লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করছে আড়াইহাজার থানা পুলিশ।

সূত্র : প্রতিদিনের আড়াইহাজার

সংবাদটিশেয়ার করুন

আড়াইহাজারের কালি বাড়ি মসজিদ থেকে লাশ উদ্ধার

প্রকাশকাল ১০:৫১:৫৩ পিএম, বুধবার, ৫ নভেম্বর ২০২৫