ঢাকা ০৮:২৪ পিএম, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গাড়ির চাপ থাকলেও যানজট নেই ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

রূপগঞ্জে অস্ত্র, ফেনসিডিল ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ১১:২৪:৫১ এএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ২৫৭ পাঠক

রূপগঞ্জে অস্ত্র, ফেনসিডিল ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জলসিঁড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নূরুল আমিন ওরফে বাবু (৩০) এবং ইকবাল হোসেন (৩৯)। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনূর রশিদ জানান, “সেনাবাহিনীর একটি আভিযানিক দলের সঙ্গে অভিযানে গেলে জলসিঁড়ি এলাকায় দুই ব্যক্তি সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।”

তল্লাশি চালিয়ে নূরুল আমিন বাবুর কাছ থেকে একটি পেন গান, দুই রাউন্ড গুলি, দুটি চাপাতি, চার বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এসআই হারুনূর রশিদ আরও জানান, “আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। তদন্ত চলমান রয়েছে। মামলার স্বার্থে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আরও জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটিশেয়ার করুন

রূপগঞ্জে অস্ত্র, ফেনসিডিল ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

প্রকাশকাল ১১:২৪:৫১ এএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫