ঢাকা ০৬:৩০ পিএম, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গাড়ির চাপ থাকলেও যানজট নেই ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ফাইনাল : জমজমাট লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড; টিউলিপের ৪ বছর সোনারগাঁ : বাংলাদেশের হারানো প্রাসাদগুলো উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জ ৩-আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচারের রায় : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে কুতুবপুর ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী

আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ১০:৩৭:১১ পিএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ২৫৯ পাঠক

আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  বৃহস্পতিবার  দুপুরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায়  অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার ছাওয়ালপুর এলাকার মৃত শুভ মিয়ার পুত্র মোঃ করিম (৩৫) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম মাইজদাইর এলাকার ফজলুল হকের কন্যা ও খাঃ ছালামের স্ত্রী নাজমা (৪০)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, বৃহস্পতিবার  বিশনন্দী ফেরিঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা নারী ও পুরুষের হাতে থাকা ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবা থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র : প্রতিদিনের আড়াইহাজার

সংবাদটিশেয়ার করুন

আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশকাল ১০:৩৭:১১ পিএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫